Tuesday, April 13, 2010

information

*The man died over eating
_from
*What is the verd of the word'ability' ? -enable
*plebiscite is a term related to
-politics
*if napoleon had not invaded russia. he the rest europ
-would have conquered.
*the teacher asked the boys to stop
- writing
*we should refrain drink
-from

Saturday, April 3, 2010

who is frist woman ?

1.worlds srate women -hazrat hawoa (als:) 2.cambridge university frist women studetn is-dorothi arod(1939) 3.india frist women president -protiva patil 4.world frist wonan president -isabela peron(arzentina 1970_ 1977)5.muslim world frist women presiden- meghboti sukornoputry(indoneasia) 6.world frist women prime minister- srimavo bandernayek(srilanka 1960) 7.world frist muslim women prime minister-benjir butto(pakistan 1988) 8.bangladesh frist women prime minister-begum khaleda zia 9.world frist women embbesor -alekjandra kolenti(1943 rassia)10. united nation genaral panel frist women president(bijoy lakkhi pandit(1953)11.evarest winner frist women- junaco tabei(japan)12.world frist women air oparetor -alon shefard(us) 13.frist women worldcup play-china 1911 14.frist women computer pogrammar-lady adda augusta(uk)15.peace novel winner frist women- bathabon shutnar(1905) coming soon more info.please see next time or benali page
--
Thank you
ADMIN
www.todaybd.blogspot.com

Wednesday, March 31, 2010

"Read one hadith

Volume 6, Book 61, Number 506 ,BUKHARI SHAREEF


Narrated Jundub:

Once the Prophet fell ill and did not offer the night prayer
(Tahajjud prayer) for a night or two. A woman (the wife of Abu Lahab)
came to him and said, "O Muhammad ! I do not see but that your Satan
has left you." Then Allah revealed (Surat-Ad-Duha):

'By the fore-noon, and by the night when it darkens (or is still);
Your Lord has not forsaken you, nor hated you.' (93)
--
Thank you

Saturday, March 27, 2010

AL HADISH

Sahih Al-Bukhai

Tell us Yahya Bin Saleh told us Fulayyih for Hilal bin Ali from Ata
ibn Yasar from Abu Hurayrah, may Allah be pleased with him said
The Messenger of Allah peace be upon him who believes in Allah and His
Messenger and established prayer and fasting of Ramadan was really on
God to send him to paradise labored in the cause of God or sat in the
home where he was born they said, "O Messenger of God do you not
preach people said that in Paradise hundred degree by the God of the
Mujahideen in the name of Allah between class and between heaven and
earth if you ask God ask Him for al paradise it the middle of Paradise
and the highest heaven I see it and from the Throne broke the rivers
of Paradise
Muhammad ibn Fulayyih it from his father and Thron

Friday, March 26, 2010

read quran ayat

Al Baqara (The Heifer) :: Ayaat 38


We said: "Get ye down all from here; and if, as is sure, there comes
to you Guidance from me(**), whosoever follows My guidance, on them
shall be no fear, nor shall they grieve.


**Note the transition from the plural "We" at the beginning of the
verse to the singular "Me" later in the same verse, Allah speaks of
Himself usually in the first person plural "We"; it is the plural of
respect and honour and is used in human language in Royal
proclamations and decrees. But where a special personal relationship
is expressed the singular, "I" or "Me" is used etc.
In spite of Man's fall, and in consequence of it, assurance of
guidance is given. In case man follows the guidance he is free from
any fear for the present or the future, and any grief or sorrow for
the past. The soul thus freed grows nearer to Allah

Friday, March 5, 2010

সংসদে এসব কি হচ্ছে ?

মহান সংসদ বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারনের স্থান এটি.এখানে সাধারন মানুষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে পাঠায় তাদের সুখ দুঃখ তুলে ধরার জন্য ,সময়পোযুগী আইন সংবিধান প্রনয়নের জন্য ।কিন্তু সংসদে এসব কিহয় ? যখন যে দলের খুশি সংসদ বর্জন করে.যখন মন চায় আসে মন চায়না আসেনা ।যখন যাকে খুশি কটূক্তি করছে . এক দল বলছে জিয়ার কফিনে লাশ ছিলনা .আরেক দল মুজিবকে ফেরাউনের সাথে তুলনা করছে ।এভাবে নিজেদের দলীয় বিষয় নিয়ে সংসদে কাদাঁ ছোড়াছোড়ি কতটুকু নৈতিক ,কতটুকু উপকার হচ্ছে সাধারন মানুষের ?আপনারা দলীয় প্রধান বা সিনিয়র নেতা হয়ে যদি কটূক্তি বা এধরনের
রণের সৃষ্টি করেন সংসদে ,তবে মাঠ পর্যায়ে উপনেতা ও পাতিনেতা দের মধ্য কি ধরনের প্রভাব সেটা বোঝার বোধগম্য আপনাদের নেই ।যদি থাকত তবে ধরনের কায্যকলাপ থেকে বিরত থাকতেন ।সকল দলের প্রতি আমার অনুরোধ মৃত ব্যক্তিদের নিয়ে আর কোন কটূক্তি করবেন না ।হিংসা হানাহানি বন্ধ করে দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নেয়া যায় সেলক্ষে সবার একযোগে কাজ করা উচিত্‍ । please see next time.coming soon update

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com

Thursday, February 11, 2010

শিশু শ্রম বন্ধের আইন থাকলেও প্রয়োগ নেই ,এভাবে ঝুকিপূর্ন কাজ করছে প্রতিদিন অনেক শিশু ।

এই ছেলেটির নাম উজ্জল ছেলেটি গাজীপুর চৌরাস্তা হতে নবীনগর রুটে লেগুনা গাড়ীতে হেলপার ।ছবিতে দেখুন কি ঝূকিপূর্ণ ভাবে দাড়িয়ে আছে ।দেখে ছেলেটিকে মনে হলো প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই ।এভাবে অনেক শিশু এই রুটে গাড়ীর হেলপারি করছে অথচ এদের যেন কারো কোন দায়ভার নেই ।জাতিসংঘ সনদে সাক্ষর দেশ বাংলাদেশ ,আইন অনুযায়ী শিশু শ্রম বাংলাদেশে সম্পূর্ণ হারাম .অথচ এভাবে দেদারছে চলছে শিশু শ্রম ।ছেলেটির বয়স ৯/১০ এই ছেলেটির বয়স অনুযায়ী পড়াশোনা করার কথা ।অথচ সে এখন কর্মে ব্যস্ত ।আমার প্রশ্ন সরকার কি করছে এদের জন্য ।এভাবে আর কত শিশুর ভবিষ্যত্‍ নষ্ট হবে.এভাবে শিশুরা অবহেলা বড় হতে থাকলে প্রকৃত ডিজিটাল বাংলাদেশ কতটুকু সম্ভব হবে ?দয়া করে অবহেলিত জন্য কিছু করুন ,শিশু শ্রম বন্ধে আইন প্রয়োগ করুন ।অবহেলিত শিশু পুর্নবাসনে কার্য্যকরি পদক্ষেপ গ্রহন করুন । < p>
--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com

Monday, February 8, 2010

গাজীপুরে ৭ বত্‍সরের শিশুকন্যা উষা বুদ্ধি যেভাবে পাচারকারির কালো থাবা রক্ষা করল ।অল্পের জন্য রক্ষা পেল এই শিশুটি ।

গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় বাড়ী এই উষার,৫ই ফেব্রুয়ারী শুক্রবার
বিকেল বেলা প্রতিদিনের মত রাস্তায় বের হয়ে খেলা করছিল .হঠাত্‍ তাদের
বাসার
ভাড়াটিয়ার স্ত্রী ঊষাকে বলল উষা আমার সাথে বাজারে যাবে উশা বলল চলেন
আন্টি বাজার তাদের বাসা থেকে বেশী দুরে নয় ।তখন পাচারকারি মহিলাটি বলল
ঊষা এখানে ভাল কিছু পাওয়া যাচ্ছে না আমাদের কোনাবাড়ী বাজারে যেতে হবে ,এই সুযোগে মহিলাটি ঊষাকে চকলেট ও চিপস কিনে দেয়।তারপর
কোনাবাড়ীতে অপেক্ষারত ওই মহিলার ভাইয়ের হাতে তুলে দিয়ে বলে তুমি এখানে
তোমার আংকেল সাথে অপেক্ষা কর আমি তোমার জন্য জুস কিনে আনছি বলে কেটে পড়ে
মহিলাটি ।তারপর মেয়েটিকে নিয়ে গাড়ী উঠার সময় জিঞ্জেস করে আপনি আমাকে
কোথায় নিয়ে যাচ্ছেন ,লোকটি উত্তর দেয় তোমাকে ভাল পুতুল কিনে দিব বলে
চৌরাস্তা নিয়ে যাচ্ছি ।তারপর লোকটি উষাকে নেত্রকোনার কমলাকান্দায় তার
নিজের বাড়ীতে নিয়ে আটকে রাখে ,অনেক কান্নাকাটি করে উষা যখন ভোর রাত্রে
বাড়ীর লোক ঘুমিয়ে পড়লে উষা বুঝতে পারে সে পাচার কারির খপ্পরে পড়েছে , সে
দরজা খুলে ঘরথেকে বেরহয়ে দ্রুত দৌড়াতে থাকে .সে একটি স্কুলের কাছে চলে
আসে ভোর বেলা ।সেখানে এক দোকানদার কে দোকান খুলতে দেখলে তাকে জরিয়ে ধরে
তারপর তার কাছে আশ্রয় নেয় উষা ।সব কিছু খুলে বলে তারকাছে .তারপর দোকানির
মোবাইল ফোন দিয়ে ঊষা কথা বলে তার বাবার সাথে.ঠিকানা পুরোপুরি বলতে না পারলেও বাবার মোবাইল নাম্বার মনে ছিল তার,তারপর আটক করা হয় ওই মহিলা ও তার
স্বামীকে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে ।মহিলা গার্মেন্টস শ্রমিকের ছদ্ধবেশে শিশু পাচার করত বলে স্বীকার করেছে । যে বাড়ীতে ঊষাকে আটকে রাখা
হয়েছিল উষা আর সে বাড়ী চিনতে পারেনি ।উষা এখন তার বাড়ীতে ভাল আছে ঊষার
বাবা উসমান আলী পেশায় একজন কামার কোনাবাড়ীর আমবাগের বোর্ডঘর এলাকায় তাদের বাড়ী
।ঘটনাটি এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে । ঘটনার বিবরন প্রত্যক্ষদর্শীর
কাছে পাওয়া ।
--
Thank you
RUBEL AHMED
visit korun www.todaybd.blogspot.com

হামীম ও সুমীর প্রাণ কেড়ে নেয়ার জন্য প্রকৃত দায়ী কে,এরপর কার পালা ?গাজীপুরে অল্পের জন্য পাচারকারীর হাত থেকে রক্ষা পেলেন ৭বত্‍সরের মেয়ে তুশো ।

বাস চাপা দিয়ে মেরা ফেলা দুই শিশু একজন হামীম ও অন্যজন সুমী,প্রতিদিন ঘটছে অহরহ সড়ক দুর্ঘনা ঘটছেই ,সর্বশেষ ট্রাকের ধাক্কায় সর্বশেষ প্রান দিতে হলো ৬জন পুলিশ সদস্যকে ।এখন প্রশ্ন এগুলোর জন্য দায়ী কে ?প্রতিদিন অদক্ষ চালকেরা প্রশাসনের ছত্রছায়ায় অসংখ্য ভূয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাস্তায় চলাফেরা করছে ,এর কারনে যেমন ঢাকাতে থাকে সবসময় যানজট অপরদিকে সারাদেশে একটার পর একটা সড়ক দুর্ঘনা,সড়ক দুর্ঘটনার ফলে প্রতিদিন ঝরে পড়ছে অসংখ্য তাজা প্রান ,নেই প্রসাশনের দিক থেকে কঠোর ব্যবস্থা । ভূয়া ড্রাইভাররা এমন মানুষিকতা নিয়ে রাস্তায় চলে রাস্তায় তাদের কাগজপত্র চেক হওয়ার সময় হাতে কিছু ধরিয়ে দিলেই রক্ষা পাওয়া যায় ।পাঠক সত্য ঘটনা আমার চোখে দেখা আজ ২বত্‍সর আগে পল্টণ থেকে গুলশান যাচ্ছিলাম হঠাত্‍ বিজয়নগর কাকরাইল এলাকায় গাড়ীটি একজন সার্জেন্ট এসে থামিয়ে দিল,তারপর ড্রাইভার কে কাগজপত্র বের করতে বলল .ড্রাইভার পলিতে মোড়ানো কিছু কাগজ বের করে তার হাতে দিল । সেগুলো দেখার পর অফিসারটি কাগজগুলো নিয়ে একটি দোকানে প্রবেশ করল,ড্রাইভার পকেট থেকে ২০০টাকা বের করে হেলপার পাঠিয়ে দিল ওই দোকানে তারপর কাগজ গুলো দ্রুত চলে এলো হেলপারটি ওই দোকানি ভিতর কি হয়েছিল তা দেখিনি,তবে আপনারা আন্দাজ করতে পারেন ।আবার মহাখালী ফ্লাইওভারের ওখানে এরকম বাসের কন্টাকট্ররের হাতে হাত লাগাতে প্রায়ই দেখা যায় কাগজপত্র চেক করার নামে ।যতদিন পর্য্যন্ত হাতে হাত লাগানো বন্ধ না করা যাবে ,ততদিন পর্য্যন্ত সড়ক দুর্ঘটনা বন্ধ ও যানজট মুক্তঢাকা শুধু স্বপ্ন থেকে যাবে । আর প্রতিদিন ঝড়বে অসংখ্য তাজা প্রান ,স্বপ্ন ধূলিসাত্‍ হবে হামীম.সুমী সহ অসংখ্য মায়ের ।তাই সরকারের কাছে আমার আবেদন, ভূয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেন রাস্তায় বের হতে না পারে এজন্য কঠিন আইন করা উচিত্‍ ।গাড়ীর মালিকদের প্রতি আবেদন সামান্য কয়েকটি টাকা বাঁচাতে অদক্ষ ড্রাইভারের হাতে আপনার গাড়ীটি তুলে দিবেন না ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com

Saturday, February 6, 2010

স্বপ্নের ঢাকা ও যানজট মুক্ত ঢাকা গড়তে চাই কার্য্যকরি কিছু পদক্ষেপ ।

যানজট ও জনসংখ্যা এখন ঢাকার সবচেয়ে বড় সমস্যা ,ঢাকাকে স্বপ্নের নগরী
গড়তে দ্রুত কিছু কার্য্যকরি পদক্ষেপ নেয়া উচিত্‍ ।গুরুত্বপূর্ণ অফিস ছাড়া
সকল অফিস ও মিল কারখানা ঢাকার বাহিরে স্থানান্তর করতে ও গ্রামীন
শিল্পায়নের দিকে জোর দিতে হবে ও বিভাগীয় শহর গুলোকে শিল্পাঞ্চনে পরিনত
করতে হবে ।বর্তমানে ঢাকা ও চিটাগাং ছাড়া অন্য কোন অঞ্চলে তেমন কোন শিল্প
তত্‍পরতা নেই ,অঞ্চল ভিত্তিক শিল্পাঞ্চল গড়তে পারলে একদিকে যেমন ঢাকার
জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব তেমনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব
হবে ।দেশের প্রত্যকটি বিভাগীয় শহরকে শিল্পাঞ্চল গড়লে ঢাকাকে ফাঁকা করা
অনেকটা সম্ভব হবে ।বর্তমানে ঢাকাতে কসমেটিকস ও বিস্কুট ও অন্য অন্য
কারখানা যা বাংলাদেশে যেকোন জায়গায় উত্‍পাদন করে বাজারজাত করা সম্ভব
।যেমন প্রাণ গ্রুপ কিন্তু তাদের পন্যগুলো উত্তরাঞ্চলে উত্‍পাদন করে তা
বাজারজাত করছে।বায়ারের অর্ডার পাওয়ার স্বার্থে বায়িং সাথে ভাল যোগাযোগ
রাখতে শুধু গার্মেন্টস সংশ্লিষ্ট শিল্পগুলো ঢাকার আশেপাশের জেলাগুলোতে
স্থানান্তর করা যেতে পারে ।যেহেতু রাজধানীর সীমানা গাজীপুর পর্য্যন্ত
করার চিন্তা চলছে তাই অল্প প্রয়োজনীয় অফিস গুলো ঢাকার বাহিরে স্থানান্তর
করা উচিত্‍ ।সরকারকে অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে
।শিল্পকারখানার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সকল অঞ্চলে,এটা কোন
ব্যাপার না বলে ফেলে রাখলে হবে না ।চাঁদাবাজ মুক্ত করতে হবে সকল অঞ্চলে
।স্বপ্নের ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে অঞ্চল ভিত্তিক শিল্পাঞ্চলের বিকল্প নেই

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.todaybd.blogspot.com

Thursday, February 4, 2010

শিক্ষকের অসহায় আত্নসর্মপন যখন ছাত্রনামধারী সন্ত্রাসীদের কাছে,ঘৃণ্য ছাত্ররাজনীতির শিকার যখন নিরীহ ছাত্র ।কোথায় গিয়ে দাড়াচ্ছে ছাত্ররাজনীতির ভবিষ্যত্‍ ও শিক্ষা ব্যবস্থা?

এই লেখা যখন লিখছি তখন আমি সত্যই ভীষণ মর্মাহত ও শোকাহত, কারন অনেক গুলো কিছুদিন আগে রাজশাহী ভার্সিটিতে ছাত্রলীগের হাতে একছাত্র খুন ও শিক্ষক লাঞ্চিত,ঢাকা ভার্সিটিতে ছাত্রদল সভাপতি টুকুর আগমন উপলক্ষে সহিংসতা, কুষ্টিয়া ভার্সিটিতে ছাত্রলীগের নির্দেশে ভর্তি পরিক্ষা বন্ধ, ঢাকা কলেজে তিন শিক্ষক লাঞ্চিত ও ছাত্রনামধারী সন্ত্রাসীদের অরাজকতা ও ভর্তি পরিক্ষা বন্ধ,সর্বশেষ ২রা ফেব্রুয়ারী রাতে মৃত্য হল ঢাকা ভার্সিটির ইতিহাস বিভাগের ছাত্র আবুবকর ছিদ্দিকের ।আবুবকর ছিদ্দিকের মৃত্যই প্রমান করছে দেশের শিক্ষা ব্যবস্হার কতটুকু অধঃপতন হয়েছে.আবুবকর ছিদ্দিকের মৃত্যর সাথে মৃত্য হয়েছে তার দুখিনী মায়ের স্বপ্ন ও তার পরিবারের ভবিষ্যত্‍,পাশাপাশি আজ থেকে অসংখ্য বাবা ও মা সবসময় উদ্বেগ ও উত্‍কন্ঠার মধ্য থাকবে ,তার আদরের সন্তানটি ঠিক মতো পড়াশোনা করছে তো,হয়তো যাদের বেশী টাকা আছে তারা তাদের ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাবেন .কিন্তু আবুবকরের মতো গরিব পরিবারের ছেলে মেয়েদের কি এভাবে অকালে প্রাণ দিতে.এই ছাত্র নামধারী সন্ত্রাসীদের কেউ কি প্রতিহত করতে পারবেনা ?পাঠক একটু ভাবুন কে করবে এদের প্রতিহত!সমাজের বিবেক ও সর্ব্বোচ্চ শ্রদ্ধাভাজন শিক্ষকরাও আজ এদের কাছে জিম্মি ,তারাও আজ এদের কাছে অসহায় আত্নসর্মপন করছে .আমার একটাই প্রশ্ন দেশে এতকিছু হওয়ার পরেও সরকার নীরব কেন ?সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সারাদেশে শিক্ষাঙ্গন গুলোতে চলছে ছাত্রলীগের ক্ষমতা দখলের লড়াই সহিংসতা,যা কলুষিত করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্হাকে বর্হিবিশ্বে নষ্ট দেশের সম্মান ও ক্ষূণ্ণ করছে সরকারের ইমেজ ।তাই সরকারের কাছে আমার আবেদন.দেশের শিক্ষা ব্যবস্হাকে বাচাতে অতিদ্রুত ছাত্ররাজতনীতি বন্ধ করা উচিত্‍ ।আগে শিক্ষা ব্যবস্হা ত্রুটিমুক্ত করুন তারপর ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখুন ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Monday, February 1, 2010

দেশ পরিচালনা করতে যখন ভারত থেকে ঋণ সহায়তা আনতে হচ্ছে ২০০০ কোটি ডলার,ঠিক সেই মূহুর্তে এমপি দের জন্য ৪০০কোটি টাকা ভর্তকি দিয়ে গাড়ী কেনা ও ল্যাপটপ কেনা কতটুকু নৈতিক ?

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে যখন সরকার ব্যর্থ,যতই বাড়ছে সাধারন মানুষের
মধ্যে কষ্টের তীব্রতা , ঠিক সেই মুহুর্তে এমপিদের জন্য শুল্কমুক্ত করার
পাশাপাশি ৪০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে গাড়ী কেনার সিদ্ধান্ত নিয়েছে ।অপর
দিকে বিঞ্জান ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রনালয় থেকে সিদ্ধান্ত নেয়া হচ্ছে
প্রত্যক এমপির জন্য ল্যাপটপ কেনার ।সাধারন মানুষের ভোটে নির্বাচিত হয়ে
আগে গরিবের মুখে হাসি না ফুটিয়ে ,এখনো দেশের প্রতিটি হাসপাতালে
এ্যাম্বুলেন্স ও চিকিত্‍সা সেবা নিশ্চিত না করে, নিজেদের বিলাস বহুল
জীবনযাপনের চিন্তা করাটা কতটুকু নৈতিক সিদ্ধান্ত ?এমপি দের গাড়ী আর
ল্যাপটপ দিলেই তো আর দিন বদলো হবেনা আর দেশও ডিজিটাল হবেনা ।দিন বদল ও
ডিজিটাল বাংলাদেশ গড়তে সূদুর প্রসারি চিন্তা করতে হবে.প্রথমে সচেতন ও
শিক্ষিত করে গড়ে তুলতে হবে দেশের প্রত্যক মানুষকে.সমাজ থেকে হিংসা
হানাহানি আগে বন্ধ করতে হবে,শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস
বন্ধ করতে হবে ,বিদেশ থেকে ঋণ এনে বিলাসিতা বন্ধ করতে হবে ।প্রকৃত জনসেবক
তারা, যারা কখনো নিজেদের বিলাসিতার কথা চিন্তা না করে সর্বদা দুঃখী
মানুষের মুখে হাসি ফুটায় ও দেশের উন্নয়নে কাজ করে ।মাননীয় প্রধানমন্ত্রী
যদি আপনি সত্যই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চান ও দেশকে ডিজিটালে
রুপান্তর করতে চান তাহলে অবশ্যই বন্ধ করতে এমপি ও মন্ত্রীদের বিলাসিতা
।আপনার মন্ত্রীরা নিজের পকেট থেকে কোটি সংবর্ধনা নেয়া বন্ধ করতে হবে
,আমার প্রশ্ন কোটি টাকা খরচ সংবর্ধনা নিচ্ছে আপনার মন্ত্রী এ টাকার উত্‍স
কি?

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

ইংলিশ মিডিয়াম স্কুল ও এফএম রেডিও ভাষার জন্য ঝুকিপূর্ণ হয়ে উঠছে ।

প্রথমে এই ভাষার মাসে শ্রদ্ধা নিবেদন করছি রফিক জব্বার সালাম বরকত সহ
যারা মাতৃভাষার ভাষার অকাতরে বিলিয়ে গেছে তাদের প্রাণ ও যারা সংগ্রামের
মাধ্যমে মাতৃভাষার সম্মান কে রেখেছে অক্ষূর্ণ ।আর ঘৃণা প্রর্দশন করছি
তাদের প্রতি যারা ভাষাকে অবমূল্যায়ন করছে ও বিভিন্নভাবে করছে কলুষিত
।বাংলাভাষা আজ শুধু আমাদের মধ্য সীমাবদ্ধ নেই যা দেশের গন্ডি পেরিয়ে
আর্ন্তজাতিক মাতৃভাষায় রুপ নিয়েছে ।প্রধানমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন
বাংলাকে জাতি সংঘের অন্যতম দাপ্ত রিক ভাষা করার জন্য ।কিন্তু দেশের মধ্য
ভাষাকে বিভিন্ন ভাবে কলুষিত করা হচ্ছে ,পাঠক ভাবুন ইংলিশ মিডিয়াম
স্কুল গুলোর কথা ,আমাদের শিশুদের যেখানে মাতৃভাষায় পড়াশোনা করার কথা অথচ
সেখানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনো বাংলা ঠিক মত উচ্চারন করতে
পারেনা ও বলতে পারেনা ।অন্যদিকে এফএম রেডিও গুলো ভাষাকে করছে সবচেয়ে
বেশী কলংকিত, তারা কথা উচ্চারন করতে গিয়ে অহরহ বাংলা ও ইংরেজী মিলিয়ে
ফেলছে আর যারা এগুলো শুনছে তারাও আধা ইংরেজী আধা বাংলায় অভ্যস্ত হয়ে
যাচ্ছে.দুই একটি এফ এম চ্যানেলের অবস্হা বর্তমানে খুবই করুণ ।তাই আমার
মনে হয় আর বসে থাকার সময় নেই ,প্রিয় মাতৃভাষাকে সমুন্নত রাখতে সবাই কে
সচেতন হবে ও প্রতিহত করতে হবে ভাষা বিদ্বেষীদের ।রক্তের বিনিময়ে
বাংলাভাষাকে রক্ষায় কাজ করতে হবে ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Saturday, January 30, 2010

সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক সংসদ.স্বাগতম বিএনপি

অবশেষে বিএনপি কে ধন্যবাদ জানাতেই হয় ,কারন দেরিতে হলেও শুভবুদ্ধির উদয়
হয়েছে ।আমাদের রাজনৈতিক দলের একটি স্বভাব বোঝা বড় দায় ,সব দলই সরকারে
থাকলে এক বলে আর বিরোধীদলে গেলেই শুরু করে জনগন কে জিম্মি করে রাজনীতি
।তবে ম্যাডাম জিয়াকে ধন্যবাদ দিতেই হয় কারন এখন পর্যন্ত বড় ধরনের
কর্মসূচি তারা দেন নি , এখন প্রশ্ন আগামী দিন গুলো কি এভাবে পার করা যাবে
?সকল রাজনীতিক দলক বলতে চাই জনগন আপনার ভোট দেয় তাদের পক্ষে সংসদে কথা
বলার জন্য ,উল্টো তাদের জিম্মি করার জন্য নয়।নিশ্চয় কুফল গুলো আমাদের
রাজনৈতিক দলগুলো ভোগ করেছে মইন ও ফখরুদ্দিনের ১/১১ ।তাই সকল দলের প্রতি
অনুরোধ শুধু ক্ষমতায় থেকে বড় বড় কথা নয় পরিবর্তন করতে হবে রাজনীতির
ধারা,বাস্তবায়ন করতে হবে সুস্হ রাজনীতি তবেই দেশ কে নিয়ে যেতে পারবেন
উন্নতির শিখরে।তাই আর নয় রাজপথের রাজনীতি সংসদকে করতে হবে সকল
কর্মকান্ডের মূল ।আর কাদা ছোড়াছোড়ি নয় সকলকে একসাথে কাজ করতে হবে ,আর
যেন ১/১১ পরিস্হিতির সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে
।আমাদের সকলের প্রত্যাশা হোক সুন্দর আগামীর ।
--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Tuesday, January 26, 2010

স্বাগতম রংপুর বিভাগ ।অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে এই বিভাগ ।

বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ও দারিদ্র পীড়িত অঞ্চল এই রংপুর।এই অঞ্চলে সবসময় লেগে থাকে দুর্যোগ,নেই কর্মসংস্হানের ব্যবস্থা.মঙ্গা ও দারিদ্রতা এই অঞ্চলের মানুষের প্রতিদিনের সঙ্গী ।রংপুরকে বিভাগ ঘোষনা করায় একদিকে নগরায়ন হব ও কর্মচাঞ্চল্য বাড়বে, অন্য দিকে মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটতে পারে ।আশা করব বিভাগ ঘোষনা করার পর এখানে সিটি কর্পোরেশন করা হবে ।সরকার ও প্রশাসন অনেক কাছে থেকে অনুভব করতে পারবে এই অঞ্চলের সমস্যা ও দ্রুত সমাধান করতে পারবে ।সর্বোপরি স্বাগত জানাই রংপুর বিভাগ ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Monday, January 25, 2010

বিদ্যুত্‍ ও গ্যাস সমস্যার সমাধান জরুরী ।

অতীতের বিদ্যুতের মহা সমস্যার পাশাপাশি এখন নতুন করে যোগ হচ্ছে গ্যাসের
লোডশেডিং ,যার কারনে ইতিমধ্য কয়েকটি কারখানার উত্‍পাদন বন্ধ হয়ে গেছে
।ক্ষতিগস্থ্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানী খাত পোশাক শিল্প।এভাবে
চলতে থাকলে ধ্বংসের মুখে পড়বে রফতানী খাতগুলো,বাংলাদেশ বাজার হারাবে তৈরী
পোষাকের ।এই পোষাক শিল্পের সাথে এখন লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িয়ে তাই
এই শিল্পকে হেলা খেলা করার কোন সুযোগ নেই ।যদি এখন গ্যাসের সমস্যা কোন
ভাবে মিটিয়ে ফেলতে পারেন তাহলে ভবিষ্যত্‍এ বড় ধরনের বির্পযয়ের কোন আশংকা
থাকবে না
,আর যদি বিদ্যুত্‍ এর মতো গ্যাসের অবস্থা হয় তাহলে আমাদের কিন্তু শেষ
রক্ষা হবেনা।আমার অনুরোধ নতুন কোন গ্যাস ক্ষেত্র আবিস্কার হওয়ার আগে আর
গনহারে সিএনজি ফিলিং ষ্টেশনের অনুমোদন দিবেন না ।তাই নতুন নতুন গ্যাস
আবিস্কার ও উত্তলনের অনুরোধ করছি ।পাঠক একটু বিদ্যুতের মতো যদি গ্যাসের
অব্স্হা হয় তাহলে সাধারন জনগনের ভোগান্তি কথায় গিয়ে দাড়াবে । --
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Thursday, January 21, 2010

পাশার গডফাদার কে?

দেরিতে হলেও অস্ত্রধারী এই সন্ত্রাসী পাশাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাংলাদেশের পুলিশ ।কিন্তু ঘটনার দিন প্রত্যেকটি সংবাদমাধ্যমের ক্যামেরার চোখে ধরা পড়লেও কাকতালীয় ভাবে ধরা পড়েনি বাঃ পুঃ বাহিনির চোখে তারা সেদিন টেরও পায়নি সেদিন ।এখানেই অবশ্যই প্রশ্ন আসতে পারে এরা কি কোন ক্ষমতাধরের আর্শীবাদ পুষ্ট ?আজকের প্রথম আলো তে এসেছে এই ব্যক্তি নাকি ছাত্রদলের সদস্য ছিল এখন নাকি আওয়ামলীগের সাথে ভাল সখ্য ।আসলে এরা কোন দলের লোক না ,এরা শুধু ক্ষমতাধরদের ছত্রছায়ায় অপরাধ করে বেড়ায় ।এখন প্রশ্ন কে এই ক্ষমতাধর?আমরা তার লিডার সহ তার বিচার কামনা করছি ।

Saturday, January 16, 2010

ছাত্র রাজনীতি দেশের ভাবমূর্তি নষ্ট করছে,নির্বাচনের সময় আওয়ামলীগের গলার কাটা হয়ে দাড়াতে পারে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা ।

ছাত্র রাজনীতি এক সময় দেশের জন্য ছিল গর্বের .মাতৃভাষা রক্ষায়,স্বাধীনতা সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটময় ছাত্রদের ভূমিকা ও অবদান ছিল সবচেয়ে বেশী ।কিন্তু একটি স্বার্থান্ধেষী মহল ছাত্রদের এখন ছাত্র রাজনীতির নামে ব্যবহার করছে সন্ত্রাসী কার্যকলাপে ,তারা ছাত্র রাজনীতির নামে ধ্বংস করছে শিক্ষার পরিবেশ ।এভাবে চলতে থাকলে ছাত্র সংগঠন একদিন পরিনত হবে সন্ত্রাসী সংগঠনে,আর দেশ প্রবেশ করবে এক অন্ধকার যুগে ।ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ কারো স্বার্থ রক্ষায় নয় আপনারা কাজ করুন দেশের স্বার্থে .অতীতের প্রতিবাদ করুন দেশ বিরোধীকাজের, শিক্ষাঙ্গণ থেকে বের করে দিন সন্ত্রাসীদের ।আপনাদের সংগ্রাম হওয়া উচিত্‍ যারা আপনাদের পড়াশোনার বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ,আপনারাই শুধু পারেন সুন্দর আগামী গড়তে ।আপনাদের বাবা ও মা আপনাকে পড়াশোনা করতে দিয়েছে আপনার সুন্দর ভবিষ্যত্‍ এর জন্য.আপনি যাতে সমাজে মাথা উচু করে দাড়াতে পারেন ও সুন্দর দেশ গড়তে সহযোগিতা করতে পারেন সেজন্য ।আপনাকে যারা রাজনীতির নামে সন্ত্রাসী কার্য্যকলাপে ব্যবহার করছে তারা শুধু তাদের স্বার্থের জন্য ও আপনার সুন্দর ভবিষ্যত্‍ নষ্ট করছে ।সরকারের কাছে অনুরোধ যারা দলীয় রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন .বহিরাগত সন্ত্রাসীরা যেন ক্যাম্পাসে আশ্রয় নিতে না পারে তার বিরুদ্ধ ছাত্র শিক্ষক ও প্রশাসনের উদ্যাগ নেয়া উচিত্‍।বিগত এক বছরে আপনাদের সরকারের অর্জন মোটামুটি খারাপ ছিলনা .কিন্তু তার পুরোটি ম্লান করে দিচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী কার্য্যকলাপ ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Friday, January 8, 2010

ইউনূসের নোবেল বিজয়,বাংলাদেশের জন্য সম্মানজনক হলেও নোবেল কমিটির ভূল সিদ্ধান্ত ।

ডঃ ইউনুসের শান্তিতে নোবেল বিজয় করাটা যে কতটুকু হাস্যকর তা কিছু অংশ তুলে ধরছি আপনাদের সামনে ।যে ব্যক্তির কারনে হাজার হাজার মানুষের ঘুম নষ্ট হয় তাদেরকে যদি নোবেল পুরস্কার দেয়া হয় তাহলে মানবতা কোথায় গিয়ে দাড়ায় ? আসিতেছে... অপেক্ষা করুন প্লীজ ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Saturday, January 2, 2010

সরকার প্রতি বত্‍সর রাজস্ব হারাচ্ছে কোটি টাকা ।

আজ কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে ।গত বাজেট অধিবেশনে আমি সত্যই তাজ্জব হয়ে ছিলাম ।কারন টা কি ?একজন এমপি সংসদে দাড়িয়ে প্রস্তাব করল ,প্রত্যক মোবাইল ব্যবহারকারি ৫০ লেভী আদায় করে তা যেন মুক্তিযোদ্ধাদের কল্যানে ব্যয় করা হয় ।প্রশ্ন করতে পারেন ,এটা তো ভাল কাজ ।হ্যা ভাল কাজ ঠিকই কিন্তু একজন মোবাইল ব্যবহারকারিকে কতভাবে ট্যাক্স তা কি তিনি জানেন ?কিন্তু প্রতি বত্‍সরে সরকার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অন্য ভাবে ,তার খোজ কি কেউ নিচ্ছেন ?আমি যখন গ্রামে ঘুরতে যাই তখন অবাক হয়ে যাই ।শত শত মোটর সাইকেল চলছে রাস্তায় লাইসেন্স বিহীন শুধুমাত্র ON TEST লাগিয়ে ।এদের দেখার বা নিয়ন্ত্রন করার কি কেউ নেই?প্রতিদিন ঘটছে অসংখ্য র্দুঘটনা ।আরো একটি ভাবে সরকার রাজস্ব হারাচ্ছে ,তাহলো সরকারি নিয়মে সম্ভবত একজন ব্যক্তির ৪লাখ টাকার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয় ,কিন্তু কেউ কি খোজ রাখছেন একজন গার্মেন্টস ষ্টাফ (apm.pm.factory manager.dgm.agm.gm.directer)বত্‍সরে কত লক্ষ টাকা আয় করছে ।একজন ডাইরেক্টটরে মাসিক বেতন দেড়-তিন লক্ষ টাকা.একজন জেনারেল ম্যানাজারের ১-২ লক্ষ টাকা.এজিএম ও ডিজিএম এর বেতন ৮০হাজার থেকে দেড় লক্ষ টাকা.প্রোডাকশন ম্যানাজারের বেতন ৪০হাজার থেকে ১লক্ষ টাকা মাসিক বেতন ।আমার প্রশ্ন এরা কখনো সরকারি ট্যাক্স পরিশোধ করে ?আর এভাবে সরকার প্রতি বত্‍সর অনেক টাকা রাজস্ব হারাচ্ছে যা দেশের কল্যানে কাজে লাগতো ।আমি সরকার ও কতৃপক্ষকে অনুরোধ করবো সারা দেশে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে ছেয়ে গেছে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ।