গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় বাড়ী এই উষার,৫ই ফেব্রুয়ারী শুক্রবার
বিকেল বেলা প্রতিদিনের মত রাস্তায় বের হয়ে খেলা করছিল .হঠাত্ তাদের
বাসার
ভাড়াটিয়ার স্ত্রী ঊষাকে বলল উষা আমার সাথে বাজারে যাবে উশা বলল চলেন
আন্টি বাজার তাদের বাসা থেকে বেশী দুরে নয় ।তখন পাচারকারি মহিলাটি বলল
ঊষা এখানে ভাল কিছু পাওয়া যাচ্ছে না আমাদের কোনাবাড়ী বাজারে যেতে হবে ,এই সুযোগে মহিলাটি ঊষাকে চকলেট ও চিপস কিনে দেয়।তারপর
কোনাবাড়ীতে অপেক্ষারত ওই মহিলার ভাইয়ের হাতে তুলে দিয়ে বলে তুমি এখানে
তোমার আংকেল সাথে অপেক্ষা কর আমি তোমার জন্য জুস কিনে আনছি বলে কেটে পড়ে
মহিলাটি ।তারপর মেয়েটিকে নিয়ে গাড়ী উঠার সময় জিঞ্জেস করে আপনি আমাকে
কোথায় নিয়ে যাচ্ছেন ,লোকটি উত্তর দেয় তোমাকে ভাল পুতুল কিনে দিব বলে
চৌরাস্তা নিয়ে যাচ্ছি ।তারপর লোকটি উষাকে নেত্রকোনার কমলাকান্দায় তার
নিজের বাড়ীতে নিয়ে আটকে রাখে ,অনেক কান্নাকাটি করে উষা যখন ভোর রাত্রে
বাড়ীর লোক ঘুমিয়ে পড়লে উষা বুঝতে পারে সে পাচার কারির খপ্পরে পড়েছে , সে
দরজা খুলে ঘরথেকে বেরহয়ে দ্রুত দৌড়াতে থাকে .সে একটি স্কুলের কাছে চলে
আসে ভোর বেলা ।সেখানে এক দোকানদার কে দোকান খুলতে দেখলে তাকে জরিয়ে ধরে
তারপর তার কাছে আশ্রয় নেয় উষা ।সব কিছু খুলে বলে তারকাছে .তারপর দোকানির
মোবাইল ফোন দিয়ে ঊষা কথা বলে তার বাবার সাথে.ঠিকানা পুরোপুরি বলতে না পারলেও বাবার মোবাইল নাম্বার মনে ছিল তার,তারপর আটক করা হয় ওই মহিলা ও তার
স্বামীকে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে ।মহিলা গার্মেন্টস শ্রমিকের ছদ্ধবেশে শিশু পাচার করত বলে স্বীকার করেছে । যে বাড়ীতে ঊষাকে আটকে রাখা
হয়েছিল উষা আর সে বাড়ী চিনতে পারেনি ।উষা এখন তার বাড়ীতে ভাল আছে ঊষার
বাবা উসমান আলী পেশায় একজন কামার কোনাবাড়ীর আমবাগের বোর্ডঘর এলাকায় তাদের বাড়ী
।ঘটনাটি এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে । ঘটনার বিবরন প্রত্যক্ষদর্শীর
কাছে পাওয়া ।
--
Thank you
RUBEL AHMED
visit korun www.todaybd.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment