--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
Monday, February 8, 2010
হামীম ও সুমীর প্রাণ কেড়ে নেয়ার জন্য প্রকৃত দায়ী কে,এরপর কার পালা ?গাজীপুরে অল্পের জন্য পাচারকারীর হাত থেকে রক্ষা পেলেন ৭বত্সরের মেয়ে তুশো ।
বাস চাপা দিয়ে মেরা ফেলা দুই শিশু একজন হামীম ও অন্যজন সুমী,প্রতিদিন ঘটছে অহরহ সড়ক দুর্ঘনা ঘটছেই ,সর্বশেষ ট্রাকের ধাক্কায় সর্বশেষ প্রান দিতে হলো ৬জন পুলিশ সদস্যকে ।এখন প্রশ্ন এগুলোর জন্য দায়ী কে ?প্রতিদিন অদক্ষ চালকেরা প্রশাসনের ছত্রছায়ায় অসংখ্য ভূয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাস্তায় চলাফেরা করছে ,এর কারনে যেমন ঢাকাতে থাকে সবসময় যানজট অপরদিকে সারাদেশে একটার পর একটা সড়ক দুর্ঘনা,সড়ক দুর্ঘটনার ফলে প্রতিদিন ঝরে পড়ছে অসংখ্য তাজা প্রান ,নেই প্রসাশনের দিক থেকে কঠোর ব্যবস্থা । ভূয়া ড্রাইভাররা এমন মানুষিকতা নিয়ে রাস্তায় চলে রাস্তায় তাদের কাগজপত্র চেক হওয়ার সময় হাতে কিছু ধরিয়ে দিলেই রক্ষা পাওয়া যায় ।পাঠক সত্য ঘটনা আমার চোখে দেখা আজ ২বত্সর আগে পল্টণ থেকে গুলশান যাচ্ছিলাম হঠাত্ বিজয়নগর কাকরাইল এলাকায় গাড়ীটি একজন সার্জেন্ট এসে থামিয়ে দিল,তারপর ড্রাইভার কে কাগজপত্র বের করতে বলল .ড্রাইভার পলিতে মোড়ানো কিছু কাগজ বের করে তার হাতে দিল । সেগুলো দেখার পর অফিসারটি কাগজগুলো নিয়ে একটি দোকানে প্রবেশ করল,ড্রাইভার পকেট থেকে ২০০টাকা বের করে হেলপার পাঠিয়ে দিল ওই দোকানে তারপর কাগজ গুলো দ্রুত চলে এলো হেলপারটি ওই দোকানি ভিতর কি হয়েছিল তা দেখিনি,তবে আপনারা আন্দাজ করতে পারেন ।আবার মহাখালী ফ্লাইওভারের ওখানে এরকম বাসের কন্টাকট্ররের হাতে হাত লাগাতে প্রায়ই দেখা যায় কাগজপত্র চেক করার নামে ।যতদিন পর্য্যন্ত হাতে হাত লাগানো বন্ধ না করা যাবে ,ততদিন পর্য্যন্ত সড়ক দুর্ঘটনা বন্ধ ও যানজট মুক্তঢাকা শুধু স্বপ্ন থেকে যাবে । আর প্রতিদিন ঝড়বে অসংখ্য তাজা প্রান ,স্বপ্ন ধূলিসাত্ হবে হামীম.সুমী সহ অসংখ্য মায়ের ।তাই সরকারের কাছে আমার আবেদন, ভূয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেন রাস্তায় বের হতে না পারে এজন্য কঠিন আইন করা উচিত্ ।গাড়ীর মালিকদের প্রতি আবেদন সামান্য কয়েকটি টাকা বাঁচাতে অদক্ষ ড্রাইভারের হাতে আপনার গাড়ীটি তুলে দিবেন না ।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment