Saturday, January 16, 2010

ছাত্র রাজনীতি দেশের ভাবমূর্তি নষ্ট করছে,নির্বাচনের সময় আওয়ামলীগের গলার কাটা হয়ে দাড়াতে পারে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা ।

ছাত্র রাজনীতি এক সময় দেশের জন্য ছিল গর্বের .মাতৃভাষা রক্ষায়,স্বাধীনতা সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটময় ছাত্রদের ভূমিকা ও অবদান ছিল সবচেয়ে বেশী ।কিন্তু একটি স্বার্থান্ধেষী মহল ছাত্রদের এখন ছাত্র রাজনীতির নামে ব্যবহার করছে সন্ত্রাসী কার্যকলাপে ,তারা ছাত্র রাজনীতির নামে ধ্বংস করছে শিক্ষার পরিবেশ ।এভাবে চলতে থাকলে ছাত্র সংগঠন একদিন পরিনত হবে সন্ত্রাসী সংগঠনে,আর দেশ প্রবেশ করবে এক অন্ধকার যুগে ।ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ কারো স্বার্থ রক্ষায় নয় আপনারা কাজ করুন দেশের স্বার্থে .অতীতের প্রতিবাদ করুন দেশ বিরোধীকাজের, শিক্ষাঙ্গণ থেকে বের করে দিন সন্ত্রাসীদের ।আপনাদের সংগ্রাম হওয়া উচিত্‍ যারা আপনাদের পড়াশোনার বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ,আপনারাই শুধু পারেন সুন্দর আগামী গড়তে ।আপনাদের বাবা ও মা আপনাকে পড়াশোনা করতে দিয়েছে আপনার সুন্দর ভবিষ্যত্‍ এর জন্য.আপনি যাতে সমাজে মাথা উচু করে দাড়াতে পারেন ও সুন্দর দেশ গড়তে সহযোগিতা করতে পারেন সেজন্য ।আপনাকে যারা রাজনীতির নামে সন্ত্রাসী কার্য্যকলাপে ব্যবহার করছে তারা শুধু তাদের স্বার্থের জন্য ও আপনার সুন্দর ভবিষ্যত্‍ নষ্ট করছে ।সরকারের কাছে অনুরোধ যারা দলীয় রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন .বহিরাগত সন্ত্রাসীরা যেন ক্যাম্পাসে আশ্রয় নিতে না পারে তার বিরুদ্ধ ছাত্র শিক্ষক ও প্রশাসনের উদ্যাগ নেয়া উচিত্‍।বিগত এক বছরে আপনাদের সরকারের অর্জন মোটামুটি খারাপ ছিলনা .কিন্তু তার পুরোটি ম্লান করে দিচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী কার্য্যকলাপ ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

No comments: