Saturday, January 2, 2010

সরকার প্রতি বত্‍সর রাজস্ব হারাচ্ছে কোটি টাকা ।

আজ কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে ।গত বাজেট অধিবেশনে আমি সত্যই তাজ্জব হয়ে ছিলাম ।কারন টা কি ?একজন এমপি সংসদে দাড়িয়ে প্রস্তাব করল ,প্রত্যক মোবাইল ব্যবহারকারি ৫০ লেভী আদায় করে তা যেন মুক্তিযোদ্ধাদের কল্যানে ব্যয় করা হয় ।প্রশ্ন করতে পারেন ,এটা তো ভাল কাজ ।হ্যা ভাল কাজ ঠিকই কিন্তু একজন মোবাইল ব্যবহারকারিকে কতভাবে ট্যাক্স তা কি তিনি জানেন ?কিন্তু প্রতি বত্‍সরে সরকার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অন্য ভাবে ,তার খোজ কি কেউ নিচ্ছেন ?আমি যখন গ্রামে ঘুরতে যাই তখন অবাক হয়ে যাই ।শত শত মোটর সাইকেল চলছে রাস্তায় লাইসেন্স বিহীন শুধুমাত্র ON TEST লাগিয়ে ।এদের দেখার বা নিয়ন্ত্রন করার কি কেউ নেই?প্রতিদিন ঘটছে অসংখ্য র্দুঘটনা ।আরো একটি ভাবে সরকার রাজস্ব হারাচ্ছে ,তাহলো সরকারি নিয়মে সম্ভবত একজন ব্যক্তির ৪লাখ টাকার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয় ,কিন্তু কেউ কি খোজ রাখছেন একজন গার্মেন্টস ষ্টাফ (apm.pm.factory manager.dgm.agm.gm.directer)বত্‍সরে কত লক্ষ টাকা আয় করছে ।একজন ডাইরেক্টটরে মাসিক বেতন দেড়-তিন লক্ষ টাকা.একজন জেনারেল ম্যানাজারের ১-২ লক্ষ টাকা.এজিএম ও ডিজিএম এর বেতন ৮০হাজার থেকে দেড় লক্ষ টাকা.প্রোডাকশন ম্যানাজারের বেতন ৪০হাজার থেকে ১লক্ষ টাকা মাসিক বেতন ।আমার প্রশ্ন এরা কখনো সরকারি ট্যাক্স পরিশোধ করে ?আর এভাবে সরকার প্রতি বত্‍সর অনেক টাকা রাজস্ব হারাচ্ছে যা দেশের কল্যানে কাজে লাগতো ।আমি সরকার ও কতৃপক্ষকে অনুরোধ করবো সারা দেশে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে ছেয়ে গেছে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ।

No comments: