--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com
Thursday, February 4, 2010
শিক্ষকের অসহায় আত্নসর্মপন যখন ছাত্রনামধারী সন্ত্রাসীদের কাছে,ঘৃণ্য ছাত্ররাজনীতির শিকার যখন নিরীহ ছাত্র ।কোথায় গিয়ে দাড়াচ্ছে ছাত্ররাজনীতির ভবিষ্যত্ ও শিক্ষা ব্যবস্থা?
এই লেখা যখন লিখছি তখন আমি সত্যই ভীষণ মর্মাহত ও শোকাহত, কারন অনেক গুলো কিছুদিন আগে রাজশাহী ভার্সিটিতে ছাত্রলীগের হাতে একছাত্র খুন ও শিক্ষক লাঞ্চিত,ঢাকা ভার্সিটিতে ছাত্রদল সভাপতি টুকুর আগমন উপলক্ষে সহিংসতা, কুষ্টিয়া ভার্সিটিতে ছাত্রলীগের নির্দেশে ভর্তি পরিক্ষা বন্ধ, ঢাকা কলেজে তিন শিক্ষক লাঞ্চিত ও ছাত্রনামধারী সন্ত্রাসীদের অরাজকতা ও ভর্তি পরিক্ষা বন্ধ,সর্বশেষ ২রা ফেব্রুয়ারী রাতে মৃত্য হল ঢাকা ভার্সিটির ইতিহাস বিভাগের ছাত্র আবুবকর ছিদ্দিকের ।আবুবকর ছিদ্দিকের মৃত্যই প্রমান করছে দেশের শিক্ষা ব্যবস্হার কতটুকু অধঃপতন হয়েছে.আবুবকর ছিদ্দিকের মৃত্যর সাথে মৃত্য হয়েছে তার দুখিনী মায়ের স্বপ্ন ও তার পরিবারের ভবিষ্যত্,পাশাপাশি আজ থেকে অসংখ্য বাবা ও মা সবসময় উদ্বেগ ও উত্কন্ঠার মধ্য থাকবে ,তার আদরের সন্তানটি ঠিক মতো পড়াশোনা করছে তো,হয়তো যাদের বেশী টাকা আছে তারা তাদের ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাবেন .কিন্তু আবুবকরের মতো গরিব পরিবারের ছেলে মেয়েদের কি এভাবে অকালে প্রাণ দিতে.এই ছাত্র নামধারী সন্ত্রাসীদের কেউ কি প্রতিহত করতে পারবেনা ?পাঠক একটু ভাবুন কে করবে এদের প্রতিহত!সমাজের বিবেক ও সর্ব্বোচ্চ শ্রদ্ধাভাজন শিক্ষকরাও আজ এদের কাছে জিম্মি ,তারাও আজ এদের কাছে অসহায় আত্নসর্মপন করছে .আমার একটাই প্রশ্ন দেশে এতকিছু হওয়ার পরেও সরকার নীরব কেন ?সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সারাদেশে শিক্ষাঙ্গন গুলোতে চলছে ছাত্রলীগের ক্ষমতা দখলের লড়াই সহিংসতা,যা কলুষিত করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্হাকে বর্হিবিশ্বে নষ্ট দেশের সম্মান ও ক্ষূণ্ণ করছে সরকারের ইমেজ ।তাই সরকারের কাছে আমার আবেদন.দেশের শিক্ষা ব্যবস্হাকে বাচাতে অতিদ্রুত ছাত্ররাজতনীতি বন্ধ করা উচিত্ ।আগে শিক্ষা ব্যবস্হা ত্রুটিমুক্ত করুন তারপর ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখুন ।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment