Saturday, January 30, 2010

সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক সংসদ.স্বাগতম বিএনপি

অবশেষে বিএনপি কে ধন্যবাদ জানাতেই হয় ,কারন দেরিতে হলেও শুভবুদ্ধির উদয়
হয়েছে ।আমাদের রাজনৈতিক দলের একটি স্বভাব বোঝা বড় দায় ,সব দলই সরকারে
থাকলে এক বলে আর বিরোধীদলে গেলেই শুরু করে জনগন কে জিম্মি করে রাজনীতি
।তবে ম্যাডাম জিয়াকে ধন্যবাদ দিতেই হয় কারন এখন পর্যন্ত বড় ধরনের
কর্মসূচি তারা দেন নি , এখন প্রশ্ন আগামী দিন গুলো কি এভাবে পার করা যাবে
?সকল রাজনীতিক দলক বলতে চাই জনগন আপনার ভোট দেয় তাদের পক্ষে সংসদে কথা
বলার জন্য ,উল্টো তাদের জিম্মি করার জন্য নয়।নিশ্চয় কুফল গুলো আমাদের
রাজনৈতিক দলগুলো ভোগ করেছে মইন ও ফখরুদ্দিনের ১/১১ ।তাই সকল দলের প্রতি
অনুরোধ শুধু ক্ষমতায় থেকে বড় বড় কথা নয় পরিবর্তন করতে হবে রাজনীতির
ধারা,বাস্তবায়ন করতে হবে সুস্হ রাজনীতি তবেই দেশ কে নিয়ে যেতে পারবেন
উন্নতির শিখরে।তাই আর নয় রাজপথের রাজনীতি সংসদকে করতে হবে সকল
কর্মকান্ডের মূল ।আর কাদা ছোড়াছোড়ি নয় সকলকে একসাথে কাজ করতে হবে ,আর
যেন ১/১১ পরিস্হিতির সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে
।আমাদের সকলের প্রত্যাশা হোক সুন্দর আগামীর ।
--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Thursday, January 28, 2010

বাংলাদেশের স্হপতি ,প্রথম রাষ্টপতি ও দুই বারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পিতা ও পরিবারের হত্যার বিচার করতে সময় লাগলো ৩৪ বত্‍সর ৫মাস ১২ দিন.জিয়া হত্যার বিচারও করা উচিত্‍ ।সাধারন মানুষের ন্যায় বিচার পেতে কত বত্‍সর লাগবে ?

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Tuesday, January 26, 2010

স্বাগতম রংপুর বিভাগ ।অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে এই বিভাগ ।

বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ও দারিদ্র পীড়িত অঞ্চল এই রংপুর।এই অঞ্চলে সবসময় লেগে থাকে দুর্যোগ,নেই কর্মসংস্হানের ব্যবস্থা.মঙ্গা ও দারিদ্রতা এই অঞ্চলের মানুষের প্রতিদিনের সঙ্গী ।রংপুরকে বিভাগ ঘোষনা করায় একদিকে নগরায়ন হব ও কর্মচাঞ্চল্য বাড়বে, অন্য দিকে মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটতে পারে ।আশা করব বিভাগ ঘোষনা করার পর এখানে সিটি কর্পোরেশন করা হবে ।সরকার ও প্রশাসন অনেক কাছে থেকে অনুভব করতে পারবে এই অঞ্চলের সমস্যা ও দ্রুত সমাধান করতে পারবে ।সর্বোপরি স্বাগত জানাই রংপুর বিভাগ ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Monday, January 25, 2010

বিদ্যুত্‍ ও গ্যাস সমস্যার সমাধান জরুরী ।

অতীতের বিদ্যুতের মহা সমস্যার পাশাপাশি এখন নতুন করে যোগ হচ্ছে গ্যাসের
লোডশেডিং ,যার কারনে ইতিমধ্য কয়েকটি কারখানার উত্‍পাদন বন্ধ হয়ে গেছে
।ক্ষতিগস্থ্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রফতানী খাত পোশাক শিল্প।এভাবে
চলতে থাকলে ধ্বংসের মুখে পড়বে রফতানী খাতগুলো,বাংলাদেশ বাজার হারাবে তৈরী
পোষাকের ।এই পোষাক শিল্পের সাথে এখন লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িয়ে তাই
এই শিল্পকে হেলা খেলা করার কোন সুযোগ নেই ।যদি এখন গ্যাসের সমস্যা কোন
ভাবে মিটিয়ে ফেলতে পারেন তাহলে ভবিষ্যত্‍এ বড় ধরনের বির্পযয়ের কোন আশংকা
থাকবে না
,আর যদি বিদ্যুত্‍ এর মতো গ্যাসের অবস্থা হয় তাহলে আমাদের কিন্তু শেষ
রক্ষা হবেনা।আমার অনুরোধ নতুন কোন গ্যাস ক্ষেত্র আবিস্কার হওয়ার আগে আর
গনহারে সিএনজি ফিলিং ষ্টেশনের অনুমোদন দিবেন না ।তাই নতুন নতুন গ্যাস
আবিস্কার ও উত্তলনের অনুরোধ করছি ।পাঠক একটু বিদ্যুতের মতো যদি গ্যাসের
অব্স্হা হয় তাহলে সাধারন জনগনের ভোগান্তি কথায় গিয়ে দাড়াবে । --
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Thursday, January 21, 2010

পাশার গডফাদার কে?

দেরিতে হলেও অস্ত্রধারী এই সন্ত্রাসী পাশাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাংলাদেশের পুলিশ ।কিন্তু ঘটনার দিন প্রত্যেকটি সংবাদমাধ্যমের ক্যামেরার চোখে ধরা পড়লেও কাকতালীয় ভাবে ধরা পড়েনি বাঃ পুঃ বাহিনির চোখে তারা সেদিন টেরও পায়নি সেদিন ।এখানেই অবশ্যই প্রশ্ন আসতে পারে এরা কি কোন ক্ষমতাধরের আর্শীবাদ পুষ্ট ?আজকের প্রথম আলো তে এসেছে এই ব্যক্তি নাকি ছাত্রদলের সদস্য ছিল এখন নাকি আওয়ামলীগের সাথে ভাল সখ্য ।আসলে এরা কোন দলের লোক না ,এরা শুধু ক্ষমতাধরদের ছত্রছায়ায় অপরাধ করে বেড়ায় ।এখন প্রশ্ন কে এই ক্ষমতাধর?আমরা তার লিডার সহ তার বিচার কামনা করছি ।

Saturday, January 16, 2010

ছাত্র রাজনীতি দেশের ভাবমূর্তি নষ্ট করছে,নির্বাচনের সময় আওয়ামলীগের গলার কাটা হয়ে দাড়াতে পারে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা ।

ছাত্র রাজনীতি এক সময় দেশের জন্য ছিল গর্বের .মাতৃভাষা রক্ষায়,স্বাধীনতা সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটময় ছাত্রদের ভূমিকা ও অবদান ছিল সবচেয়ে বেশী ।কিন্তু একটি স্বার্থান্ধেষী মহল ছাত্রদের এখন ছাত্র রাজনীতির নামে ব্যবহার করছে সন্ত্রাসী কার্যকলাপে ,তারা ছাত্র রাজনীতির নামে ধ্বংস করছে শিক্ষার পরিবেশ ।এভাবে চলতে থাকলে ছাত্র সংগঠন একদিন পরিনত হবে সন্ত্রাসী সংগঠনে,আর দেশ প্রবেশ করবে এক অন্ধকার যুগে ।ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ কারো স্বার্থ রক্ষায় নয় আপনারা কাজ করুন দেশের স্বার্থে .অতীতের প্রতিবাদ করুন দেশ বিরোধীকাজের, শিক্ষাঙ্গণ থেকে বের করে দিন সন্ত্রাসীদের ।আপনাদের সংগ্রাম হওয়া উচিত্‍ যারা আপনাদের পড়াশোনার বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ,আপনারাই শুধু পারেন সুন্দর আগামী গড়তে ।আপনাদের বাবা ও মা আপনাকে পড়াশোনা করতে দিয়েছে আপনার সুন্দর ভবিষ্যত্‍ এর জন্য.আপনি যাতে সমাজে মাথা উচু করে দাড়াতে পারেন ও সুন্দর দেশ গড়তে সহযোগিতা করতে পারেন সেজন্য ।আপনাকে যারা রাজনীতির নামে সন্ত্রাসী কার্য্যকলাপে ব্যবহার করছে তারা শুধু তাদের স্বার্থের জন্য ও আপনার সুন্দর ভবিষ্যত্‍ নষ্ট করছে ।সরকারের কাছে অনুরোধ যারা দলীয় রাজনীতির নামে শিক্ষার পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন .বহিরাগত সন্ত্রাসীরা যেন ক্যাম্পাসে আশ্রয় নিতে না পারে তার বিরুদ্ধ ছাত্র শিক্ষক ও প্রশাসনের উদ্যাগ নেয়া উচিত্‍।বিগত এক বছরে আপনাদের সরকারের অর্জন মোটামুটি খারাপ ছিলনা .কিন্তু তার পুরোটি ম্লান করে দিচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী কার্য্যকলাপ ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Friday, January 8, 2010

ইউনূসের নোবেল বিজয়,বাংলাদেশের জন্য সম্মানজনক হলেও নোবেল কমিটির ভূল সিদ্ধান্ত ।

ডঃ ইউনুসের শান্তিতে নোবেল বিজয় করাটা যে কতটুকু হাস্যকর তা কিছু অংশ তুলে ধরছি আপনাদের সামনে ।যে ব্যক্তির কারনে হাজার হাজার মানুষের ঘুম নষ্ট হয় তাদেরকে যদি নোবেল পুরস্কার দেয়া হয় তাহলে মানবতা কোথায় গিয়ে দাড়ায় ? আসিতেছে... অপেক্ষা করুন প্লীজ ।

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

Saturday, January 2, 2010

সরকার প্রতি বত্‍সর রাজস্ব হারাচ্ছে কোটি টাকা ।

আজ কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে ।গত বাজেট অধিবেশনে আমি সত্যই তাজ্জব হয়ে ছিলাম ।কারন টা কি ?একজন এমপি সংসদে দাড়িয়ে প্রস্তাব করল ,প্রত্যক মোবাইল ব্যবহারকারি ৫০ লেভী আদায় করে তা যেন মুক্তিযোদ্ধাদের কল্যানে ব্যয় করা হয় ।প্রশ্ন করতে পারেন ,এটা তো ভাল কাজ ।হ্যা ভাল কাজ ঠিকই কিন্তু একজন মোবাইল ব্যবহারকারিকে কতভাবে ট্যাক্স তা কি তিনি জানেন ?কিন্তু প্রতি বত্‍সরে সরকার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে অন্য ভাবে ,তার খোজ কি কেউ নিচ্ছেন ?আমি যখন গ্রামে ঘুরতে যাই তখন অবাক হয়ে যাই ।শত শত মোটর সাইকেল চলছে রাস্তায় লাইসেন্স বিহীন শুধুমাত্র ON TEST লাগিয়ে ।এদের দেখার বা নিয়ন্ত্রন করার কি কেউ নেই?প্রতিদিন ঘটছে অসংখ্য র্দুঘটনা ।আরো একটি ভাবে সরকার রাজস্ব হারাচ্ছে ,তাহলো সরকারি নিয়মে সম্ভবত একজন ব্যক্তির ৪লাখ টাকার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয় ,কিন্তু কেউ কি খোজ রাখছেন একজন গার্মেন্টস ষ্টাফ (apm.pm.factory manager.dgm.agm.gm.directer)বত্‍সরে কত লক্ষ টাকা আয় করছে ।একজন ডাইরেক্টটরে মাসিক বেতন দেড়-তিন লক্ষ টাকা.একজন জেনারেল ম্যানাজারের ১-২ লক্ষ টাকা.এজিএম ও ডিজিএম এর বেতন ৮০হাজার থেকে দেড় লক্ষ টাকা.প্রোডাকশন ম্যানাজারের বেতন ৪০হাজার থেকে ১লক্ষ টাকা মাসিক বেতন ।আমার প্রশ্ন এরা কখনো সরকারি ট্যাক্স পরিশোধ করে ?আর এভাবে সরকার প্রতি বত্‍সর অনেক টাকা রাজস্ব হারাচ্ছে যা দেশের কল্যানে কাজে লাগতো ।আমি সরকার ও কতৃপক্ষকে অনুরোধ করবো সারা দেশে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে ছেয়ে গেছে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ।