Monday, February 1, 2010

দেশ পরিচালনা করতে যখন ভারত থেকে ঋণ সহায়তা আনতে হচ্ছে ২০০০ কোটি ডলার,ঠিক সেই মূহুর্তে এমপি দের জন্য ৪০০কোটি টাকা ভর্তকি দিয়ে গাড়ী কেনা ও ল্যাপটপ কেনা কতটুকু নৈতিক ?

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে যখন সরকার ব্যর্থ,যতই বাড়ছে সাধারন মানুষের
মধ্যে কষ্টের তীব্রতা , ঠিক সেই মুহুর্তে এমপিদের জন্য শুল্কমুক্ত করার
পাশাপাশি ৪০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে গাড়ী কেনার সিদ্ধান্ত নিয়েছে ।অপর
দিকে বিঞ্জান ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রনালয় থেকে সিদ্ধান্ত নেয়া হচ্ছে
প্রত্যক এমপির জন্য ল্যাপটপ কেনার ।সাধারন মানুষের ভোটে নির্বাচিত হয়ে
আগে গরিবের মুখে হাসি না ফুটিয়ে ,এখনো দেশের প্রতিটি হাসপাতালে
এ্যাম্বুলেন্স ও চিকিত্‍সা সেবা নিশ্চিত না করে, নিজেদের বিলাস বহুল
জীবনযাপনের চিন্তা করাটা কতটুকু নৈতিক সিদ্ধান্ত ?এমপি দের গাড়ী আর
ল্যাপটপ দিলেই তো আর দিন বদলো হবেনা আর দেশও ডিজিটাল হবেনা ।দিন বদল ও
ডিজিটাল বাংলাদেশ গড়তে সূদুর প্রসারি চিন্তা করতে হবে.প্রথমে সচেতন ও
শিক্ষিত করে গড়ে তুলতে হবে দেশের প্রত্যক মানুষকে.সমাজ থেকে হিংসা
হানাহানি আগে বন্ধ করতে হবে,শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস
বন্ধ করতে হবে ,বিদেশ থেকে ঋণ এনে বিলাসিতা বন্ধ করতে হবে ।প্রকৃত জনসেবক
তারা, যারা কখনো নিজেদের বিলাসিতার কথা চিন্তা না করে সর্বদা দুঃখী
মানুষের মুখে হাসি ফুটায় ও দেশের উন্নয়নে কাজ করে ।মাননীয় প্রধানমন্ত্রী
যদি আপনি সত্যই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চান ও দেশকে ডিজিটালে
রুপান্তর করতে চান তাহলে অবশ্যই বন্ধ করতে এমপি ও মন্ত্রীদের বিলাসিতা
।আপনার মন্ত্রীরা নিজের পকেট থেকে কোটি সংবর্ধনা নেয়া বন্ধ করতে হবে
,আমার প্রশ্ন কোটি টাকা খরচ সংবর্ধনা নিচ্ছে আপনার মন্ত্রী এ টাকার উত্‍স
কি?

--
Thank you
RUBEL AHMED
visit korun http://www.poorchildclub.blogspot.com
http://www.todaybd.blogspot.com

No comments: